১০ নভেম্বর ২০২৬, ২১:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দেশের ফুটবলের নিবেদিতপ্রাণ সংগঠক হারুনুর রশীদ আর নেই

সূত্র: Lakhokantho / খেলা

সংবাদ থেকে

বাংলাদেশের ফুটবলে আধুনিকতার স্বপ্নদ্রষ্টা ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। গতকাল সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ​দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ ক্রীড়া সংগঠক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​জানাজা ও দাফন: পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ​আবাহনীর প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য: ১৯৬৬ সালের মে মাসে প্রতিষ্ঠিত ‘আবাহনী সমাজকল্যাণ সমিতি’ পরবর্তীতে স্বাধীনতার পর ১৯৭১ সালে একটি আধুনিক ক্রীড়া ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করে। এই রূপান্তরের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন হারুনুর রশীদ। মোহাম্মদপুরের পরিত্যক্ত ইকবাল স্পোর্টিং ক্লাবের ভিত্তিতে যাত্রা শুরু করা নতুন এই ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তিনি।

মূল প্রতিবেদন: Lakhokantho

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর