মৌলভীবাজারে তফসিলি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের নিয়ে ‘উদ্যোগ’ কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত
সূত্র: Moulvibazar24 / অর্থনীতি

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক :মৌলভীবাজার সদর উপজেলায় কার্যরত সকল তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘উদ্যোগ’ কর্মসূচির ওপর এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ) বিকাল সাড়ে ৩টায় স্থানীয় একটি হোটেলে লিড ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি, কোর্ট রোড শাখা, মৌলভীবাজারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘উদ্যোগ’ কর্মসূচির মূল লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং সংশ্লিষ্ট সার্কুলারের নির্দেশনাসমূহ বিস্তারিতভাবে আলোচনা ও ব্যাখ্যা করা হয়। কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ব্যাংককে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন ফরম সংগ্রহ, ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং সম্ভাব্য উদ্যোক্তাদের আবেদন প্রক্রিয়ায় আন্তরিক সহযোগিতা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মূল প্রতিবেদন: Moulvibazar24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





