১০ নভেম্বর ২০২৬, ২৩:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খালিশপুরে ইয়াবা ও মাদক বিক্রির টাকা ও ১৫ মামলার আসামীসহ দু’ মাদক কারবারি গ্রেফতার

সূত্র: Daily Probaha / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৪৮০০ টাকাসহ ১৫ মামলার আসামীসহ দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো খালিশপুর বাসা নং-আর-৩০, হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, হাউজিং এস্টেট, -মোঃ জামালের মোঃ সুমন ওরফে কাটা সুমন(৩৫) এবং কুতুবের বাড়ীর ভাড়াটিয়া, মেগার মোড়ের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া(৪৭)।

এদের দু’জনকে খালিশপুর থানাধীন ১৮ নং রোডস্থ সঞ্চিতা অফিসার্স মেসের অপর পার্শ্বে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনের পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি স্বচ্ছ পলিথিনের ভিতর রক্ষিত চল্লিশ পিস, একটি স্বচ্ছ পলিথিনের ভিতর রক্ষিত দশ পিস ইয়াবা, সর্বমোট ৫০ পিস ইয়াবা।

যার মূল্য পনের হাজার টাকা। মাদক বিক্রির নগদ-চব্বিশ হাজার আটশত টাকাসহ সোমবার বিকেল ৪টায় তাদের গ্রেফতার করেন। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে এসআই তন্ময় বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ নিয়মিত মামলা হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর