১১ নভেম্বর ২০২৬, ০০:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭ : আহত ১১২

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ মিশরের রাজধানী কায়রোর কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় দেশটির গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে একটি ট্রেনের পেছনে আরেকটি ট্রেন ধাক্কা দেয়।

এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিতে ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি ও ধ্বংসাবশেষ সরাতে ভারী ক্রেন মোতায়েন করা হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর