১০ নভেম্বর ২০২৬, ২৩:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ধর্ষণ ছাড়া রাজনৈতিক সব মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

সূত্র: Daily Probaha / অপরাধ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ রাজনৈতিক হয়রানিমূলক মামলা হলে ধর্ষণ ছাড়া হত্যাসহ অন্য যেকোনো মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রকৃতির মামলা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাহার করা হবে।

এ ক্ষেত্রে কোনো পক্ষপাত বা শর্তের সুযোগ নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্ব করেন।

অধিবেশনে আইনমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদীন ফারুক। এর আগে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ পর্যন্ত ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ও অন্যান্য মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর