১০ নভেম্বর ২০২৬, ২৩:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নগরীতে হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে হকার উচ্ছেদ বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের যথাযথ পুনর্বাসনের দাবিতে সড়কে ব্যারিকেড দিয়ে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও হকাররা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা নগর ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে তারা। বিষয়টি যেন অসেকটা ‘মামু বাড়ির আবদার’র মত। যে অবৈধ স্থানে ব্যবসা করবে কিন্তু তাদের কিছু বলা যাবে না। ঘেরাও কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল হকাররা ছোট ছোট দোকানের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এটিই তাদের একমাত্র পেশা ও আয়ের উৎস। কিন্তু গত কয়েক সপ্তাহ নগরীর বিভিন্ন স্থানে হকারদের উচ্ছেদ করা হয়েছে। নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বেশ কয়েকটি এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। তখন তাদের জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে সাময়িকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। তারা বলেন, রাস্তা ও ফুটপাত যানবাহন চলাচল এবং পথচারীদের হাঁটার জন্য-এ কথা সত্য। তবে হকাররা যেসব সড়কে ব্যবসা করেন, সেখানে পুলিশ প্রশাসনের সম্মতিতে নির্দিষ্ট স্থানে বসেন। তারা বলেন, তাদের দোকানের প্রধান ক্রেতা নগরীর নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সীমিত আয়ের এসব মানুষ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য হকারদের কাছ থেকে কেনেন। ফলে হকারদের ব্যবসা শুধু তাদের জীবিকার সংস্থানই নয়, বরং খুলনা মহানগরী ও আশপাশের উপজেলা ও গ্রামের অনেক মানুষের সাশ্রয়ী মূল্যে কেনাকাটার অন্যতম মাধ্যম।

হকারদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নগরীর ডাকবাংলো, খালিশপুর, দৌলতপুরসহ নগরীর বিভিন্ন স্থানে আগের মতো ব্যবসা করার সুযোগ দেওয়া, কথায় কথায় উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদের নামে মালামাল নষ্ট বা লুটপাট না করা এবং হকাররা কোথায় ও কীভাবে ব্যবসা করবেন, সে বিষয়ে কেসিসির পক্ষ থেকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও মহানগর সিপিবির মিজানুর রহমান বাবু বলেন, আজ আমরা স্মারকলিপি দিয়েছি। এরপরও দাবি মানা না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও ভুখা মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর