চুনারুঘাটে স্টলে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে
লাখাই প্রতিনিধি ॥ চুনারুঘাটে তাফসির মাহফিলে দোকানের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২০) নামের এক তরুণ ঝালমুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠ ও রানীগাঁও পশ্চিম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের সালামী ঠিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত তাফসির মাহফিল উপলক্ষে হৃদয় তার ঝালমুড়ির দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত মূল বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
মূল প্রতিবেদন: Habiganj Express
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
