১১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লাখাইয়ে সংঘর্ষে নিহত ১

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পারিবারিক বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম ওই গ্রামের মৃত ছক্কদর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কাটাইয়া গ্রামের সজন মিয়া ও মইনুল ইসলামের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ সজল মিয়ার হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে মইনুল ইসলাম গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর