১১ নভেম্বর ২০২৬, ১৩:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন দেশটির মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি। এ সময় তিনি বিশেষ করে রাখাইন রাজ্যের চলমান সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কাজ করবেন।

সফরকালে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন কেলি ই. কারি। এছাড়া তিনি ঢাকা, কক্সবাজার এবং কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

এর আগে মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছিলেন কেলি ই. কারি। তবে দেশটির বর্তমান শাসকগোষ্ঠী তাকে জানিয়েছে, তারা এই সফরের অনুমতি দিতে প্রস্তুত নয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর