১১ নভেম্বর ২০২৬, ১৬:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ

সূত্র: Suprobhat Bangladesh / অপরাধ

সংবাদ থেকে

নিজের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানাতে গিয়ে এক লন্ড্রি ব্যবসায়ীকে দোকানে ঢুকে মারধর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রী। শুধু তিনি নন, সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যবসায়ীর গায়ে হাত তোলেন। ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছেন ওই নেত্রী। পরে ব্যবসায়ীর মুঠোফোনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজারের শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার খোরশেদ আলম (৩৮) স্থানীয় লন্ড্রি ব্যবসায়ী। আর মারধরে নেতৃত্ব দেওয়া তানিয়া আমিন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক।

তানিয়ার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দোকানের ভেতরে খোরশেদকে একের পর এক চড়-থাপ্পড় মারছেন তিনি। তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ব্যবসায়ীকে মারধর করছেন। এ সময় ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ জানতে চান তানিয়া। ভিডিওর শেষ দিকে ঘটনাস্থলে পুলিশের গাড়ি আসতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তানিয়া লেখেন, ‘নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়’।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর