১১ নভেম্বর ২০২৬, ১৮:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ

সূত্র: Suprobhat Bangladesh / শিক্ষা

সংবাদ থেকে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির ফল নিয়ে অসন্তোষের চিত্র মিলেছে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে। এবার বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি খাতা নতুন করে দেখার আবেদন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন ইংরেজি বিষয়ে। বিষয়টির খাতা পুনর্নিরীক্ষণ চেয়েছেন ১১ হাজার ৬৬ জন।

আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল। শিক্ষার্থীদের সুবিধার্থে তা এক দিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়। বর্ধিত সময় শেষে মোট ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি আবেদন জমা পড়ে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর