১১ নভেম্বর ২০২৬, ১৮:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার শাস্তি ১০০ দোররা

সূত্র: Dhaka News24 / আন্তর্জাতিক

সংবাদ থেকে

সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত। দেশটিতে সন্তান জন্ম দেওয়ার পর ওই নারীকে এ সাজা দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তির তীব্র নিন্দা জানিয়ে একে নারীর প্রতি সহিংসতা হিসেবে অভিহিত করেছে।

সাজাপ্রাপ্ত ওই নারীর নাম এসথার ওয়ানজা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এক মিসরীয় নাগরিকের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে সন্তানের বাবা সৌদি আরব ছেড়ে চলে যান বলে জানা গেছে।

সৌদি আরবের শরিয়াহভিত্তিক বিচারব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ ধরনের ঘটনায় নারীরাই তুলনামূলক বেশি আইনি ও সামাজিক হয়রানির শিকার হন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর