পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

সংবাদ থেকে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দূরবর্তী ও দুর্গম এলাকার দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন দরিদ্র পাহাড়ি ছাত্র-ছাত্রীর হাতে একাদশ শ্রেণির সম্পূর্ণ নতুন বইয়ের সেট ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





