12 November 2026, 03:25 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

Source: Pahar Barta / Education

সংবাদ থেকে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দূরবর্তী ও দুর্গম এলাকার দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

​আজ বুধবার (১২ নভেম্বর) মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন দরিদ্র পাহাড়ি ছাত্র-ছাত্রীর হাতে একাদশ শ্রেণির সম্পূর্ণ নতুন বইয়ের সেট ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল।

Original report: Pahar Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending