ক্যালিগ্রাফির রেখায় তরুণদের স্বপ্ন

সংবাদ থেকে
একটি ক্যালিগ্রাফি তৈরি করতে ছয় দিন সময় দিয়েছেন সাকিবুল আলম। রায়হান আহমেদের লেগেছে ১০ দিন। আর তিনটি কাজ তৈরি করতে প্রায় এক মাস ব্যয় করেছেন আশফাক খালেদ। কারও কাছে ক্যালিগ্রাফি শখের চর্চা, কারও কাছে পেশা গড়ার স্বপ্ন। চট্টগ্রামে ‘রাসুল আমার ভালোবাসা’ শীর্ষক প্রদর্শনীতে তাঁদের কাজের সঙ্গে পরিচয় মিলছে শিল্পের প্রতি তরুণদের ভালোবাসা, ধৈর্য ও সৃজনশীলতার।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে ৮ অক্টোবর শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রাসুল আমার ভালোবাসা’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রদর্শনী। তৃতীয়বারের মতো কণ্ঠধী প্রয়োজনা আয়োজিত এ প্রদর্শনীতে ৫৫ জন শিল্পীর ১০৫টি কাজ স্থান পেয়েছে। অংশগ্রহণকারীদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। তাঁদের বেশির ভাগ কাজ আরবি ক্যালিগ্রাফিতে তৈরি, পাশাপাশি রয়েছে বাংলায় করা কিছু কাজও।
প্রদর্শনীর কাজগুলোর পেছনে রয়েছে শিল্পীদের নিজস্ব সময়, অনুশীলন ও ভাবনা। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উঠে আসে কাজের খুঁটিনাটি থেকে ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গও।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

