শ্রীমঙ্গলে চোলাইমদ ও অটোরিকশাসহ গ্রে ফ তা র – ১

সংবাদ থেকে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারিচালিত অটোরিকশায় পরিবহনকালে বিপুল পরিমাণ এ্যালকোহলযুক্ত চোলাইমদসহ রঞ্জন রবিদাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬টি জারে ১২০ লিটার এবং অপর একটি জারে ৫ লিটার—সর্বমোট ১২৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও এর চাবি জব্দ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

