১২ নভেম্বর ২০২৬, ০০:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শ্রীমঙ্গলে চোলাইমদ ও অটোরিকশাসহ গ্রে ফ তা র – ১

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারিচালিত অটোরিকশায় পরিবহনকালে বিপুল পরিমাণ এ্যালকোহলযুক্ত চোলাইমদসহ রঞ্জন রবিদাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​বুধবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬টি জারে ১২০ লিটার এবং অপর একটি জারে ৫ লিটার—সর্বমোট ১২৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও এর চাবি জব্দ করা হয়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর