১১ নভেম্বর ২০২৬, ২২:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলার রায় বৃহস্পতিবার

সূত্র: Sonali Sangbad / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন হত্যার মামলায় রায়ের দিন ধার্য করেছে আদালত। রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম ১২ নভেম্বর বৃহস্পতিবার এ হত্যা মামলার রায়ের দিন ধার্য করেন।

গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর এই মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। ৩১ আগস্ট আদালতে আসামি পরীক্ষা সম্পন্ন হয়। এর আগে পর্যায়ক্রমে আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহতের বাবা মামলার বাদি তৎকালিন রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান, মা তাসমিন নাহার লুসি, বোন তাসমিন তাবাসুম লাবিবা, দুলাভাই ওবায়দুল্লা খোকন, গৃহকর্মী চুমকি খাতুন, পুলিশের টহলদলের এসআই শাহাদত হোসেন ও বাড়ির নিরাপত্তা কর্মী মেছের আলীসহ ২৮ জন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মহানগর পিপি আলী আশরাফ মাসুম, অতিরিক্ত পিপি আদিব ইমাম ডালিম ও মাসুদ সর্দার। আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সুশান্ত সরকার।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর তেরখাদিয়া এলাকায় বাসায় ঢুকে রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ১৬ বছর বয়সী নাবালক ছেলে তাওসিফ রহমান সুমনকে নিজ বাড়িতে হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন ১৪ নভেম্বর নগরীর রাজপাড়া থানায় বিচারক আব্দুর রহমান নিজেই বাদী হয়ে লিমন মিয়াকে (৩৫) একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর