কদমতলীতে পোড়া মবিল রিফাইন্ড করে ব্র্যান্ডের বোতলে বিক্রি, দুই প্রতিষ্ঠান সিলগালা
সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরের কদমতলীর একটি আবাসিক এলাকায়, দীর্ঘদিন ধরে পোড়া মবিল রিফাইন করে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের বোতলে বিক্রির করা হচ্ছিল। এমন অভিযোগে দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নগরের কদমতলীর পোড়া মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কদমতলীর ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই পোড়া তেল, নকল ও ভেজাল মবিল মজুত করা হচ্ছিল। পরে এসব পোড়া মবিল রিফাইন করে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের বোতলে ভরে বাজারজাত করা হতো। বাইরে থেকে দেখে সেগুলো যে নকল, তা বোঝারও উপায় ছিল না।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


