সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ : হট্টগোল

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অভিযোগের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা।
এ সময় সংসদে দফায় দফায় হট্টগোল ও উচ্চস্বরে চেঁচামেচি শুরু হয়। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সারের ২৮ জন ডিলারের সবাই বিএনপির।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






