১২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুনারুঘাট-মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান ॥ ভারতীয় চোরাই পণ্য জব্দ

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল বিয়ার, অবৈধ কম্বল ও মেহেদি। মঙ্গলবার (১০ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় সাতছড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল বিয়ার জব্দ করে। একই দিন মাধবপুর উপজেলার বান্ডুরুয়া এলাকায় তেলিয়াপাড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে আরও ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে।

এ ছাড়া মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর ও চন্ডিছড়া মাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪৪ লাখ ২৮ হাজার টাকা। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান,সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর