বাকলিয়ায় বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন ১৯ মামলার আসামি
সূত্র: Suprobhat Bangladesh / অপরাধ

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাড়ির সামনে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. সোবহান (৩০) নামে এক যুবক। মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে নিজেই একসময় হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই বিরোধের জেরেই তার প্রাণ গেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যা ও মাদকসহ তাঁর বিরুদ্ধে ১৯টি মামলা ছিল।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোবহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। তাঁর ভাই মোহাম্মদ বাদশা প্রথম আলোকে বলেন, বিরোধের জেরে বাড়ির সামনে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




