আবারও আসছে গ্রাম সরকার

সংবাদ থেকে
দেশে আবারও ফিরছে ‘গ্রাম সরকার’। এজন্য ‘গ্রাম সরকার আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ। খসড়ায় প্রতি ওয়ার্ডে একজন গ্রাম সরকার প্রধান, একজন উপদেষ্টা ও ১৫ জন সদস্য নিয়ে গ্রাম সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে।
এতে গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকের পাশাপাশি কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, যুবক প্রতিনিধি, পল্লী চিকিৎসক, নিকাহ রেজিস্ট্রার ও সমবায় সমিতির সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে।
খসড়া অনুযায়ী, শুধু উন্নয়ন কর্মকাণ্ডে নয়, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, চুরি, মাদক এবং যেকোনো ধরনের জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধেও ভূমিকা রাখবে প্রস্তাবিত গ্রাম সরকার। এসব অপরাধের বিরুদ্ধে ‘সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা’ গড়ে তোলা, সামাজিক সচেতনতা বাড়ানো এবং এ-সংক্রান্ত প্রতিবেদন ইউনিয়ন পরিষদে দেওয়ার দায়িত্বও থাকবে তাদের।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

