ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০
সূত্র: Sarabangla / স্বাস্থ্য

সংবাদ থেকে
ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৬০ জনের মধ্যে রয়েছে বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, ঢাকা বিভাগে ৯২৪ জন, খুলনা বিভাগে ২২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





