১২ নভেম্বর ২০২৬, ২৩:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎ ব্যবহার না করেও একটি সেচ সংযোগের বিপরীতে তিন হাজার টাকার বেশি বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিলের অসংগতির কারণ জানতে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। উল্টো বিষয়টি জানতে চাইলে সাংবাদিককে ‘সকালে কী খেয়েছেন?’ বলে প্রশ্ন করেন অফিসের ডিজিএম আক্তারুজ্জামান।

​অভিযোগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীর একটি সেচ সংযোগে গত তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে মাত্র ২৯২ টাকা। অথচ হঠাৎ চলতি মাসে একই সংযোগের বিপরীতে তিন হাজার টাকার বেশি বিল করা হয়েছে। বিলের এই অস্বাভাবিক পার্থক্য নিয়ে গ্রাহকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

​বিষয়টি জানার পর বিলের অসংগতির কারণ ও সমাধান জানতে সকালে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে যান দৈনিক জনবাণীর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরেন। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও বিলের অতিরিক্ত অর্থের কারণ সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান পাননি বলে অভিযোগ করেন তিনি।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর