১৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাংলাদেশ ডাক বিভাগের ৩ কর্মী নিহত হয়েছেন। গত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ডাক বিভাগ সূত্রে জানা গেছে, পাথরবোঝাই একটি ট্রাক (রেজিঃ নং- চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮) বিকল হয়ে নোয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

রাত আড়াইটার দিকে সিলেট থেকে সরকারি ডাক ও পার্সেল নিয়ে ঢাকাগামী বাংলাদেশ ডাক বিভাগের একটি মাঝারি কাভার্ড ভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালকসহ ডাক বিভাগের তিন কর্মী প্রাণ হারান।

নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক মৌলভীবাজার জেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে জসিম (৪০), শ্রীমঙ্গলের সুরভী পাড়ার সন্তোষ শব্দকরের ছেলে মো. রিপন মিয়া (২৩) এবং মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কাকজোড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৫৪)।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর