১৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ ফ্যাসিস্ট আওয়ামীলীগের ডেবিলদের নিয়ে চাঁদাবাজি, ভূমি অফিসে দালালী, ফ্যামিলি কার্ড বাণিজ্য, দুর্নীতিসহ ৯নং পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের প্রতিবাদে একে এম ইউসুফ তরফদার, মোহাম্মদ আলী লিংকনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।

এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পুকড়া বাজারে এক প্রতিবাদ সভা করেন। ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কাদির দোলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা লুৎফুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সাবেক আহ্বায়ক আব্দুল আলিম তরফদার, সাংগঠনিক সম্পাদক নূরুল হক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাতি এমদাদুল হক লিটন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হক ফরিদ, সাবেক সাবেক এমদাদুর রহমান শাহীন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ চনু, ৩নং ওয়ার্ড সভাপতি কাজী আরজু মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি আরজু মিয়া, আব্দুর রহিম, বাচ্চু মিয়া প্রমুখ।

এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক লোকজন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন- ইউসুফ তরফদার, মোহাম্মদ আলী লিংকন ৫ আগস্টের পর থেকে নানা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তারা ইউনিয়ন বিএনপি’র সভাপতির বিরদ্ধে উপজেলা সমাজসেবা অফিসারের বরাবর মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর