স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ থেকে
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্নানঘাট-এর কৃতি সন্তান মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। স্নানঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক জিএস, তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষ্টি ও কল্যাণ সমিতি, করাচি শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট শালিস বিচারক ও সমাজসেবক মরহুম শফিকুল ইসলাম চৌধুরী ১৯৯৮ সালের ১২ই নভেম্বর মৃত্যুবরণ করেন।
দিনটি উপলক্ষে গতকাল বিকাল ২ টায় “শফিক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট” এর উদ্যোগে মরহুমের নিজ বাড়ি “স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ” এ সৈয়দা সালমা ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এক দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।
মরহুমের পুত্র মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ (পীর সাহেব) এর পরিচালনায় উক্ত দোয়া মাহফিল ও স্মরণ সভায় মরহুমের শুভাকাঙ্ক্ষী আত্মীয়-স্বজন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


