বাহুবলে ২৬ বছরেও মেলেনি সেতু বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার

সংবাদ থেকে
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বরে করাঙ্গী নদীর উপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকেই নদীর উপর একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। দীর্ঘ ২৬ বছর ধরে জনপ্রতিনিধি, মন্ত্রী-এমপিসহ বিভিন্ন সরকারি দপ্তরে ধরনা দিয়েও মেলেনি কাঙ্ক্ষিত সেতু। ফলে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই হয়ে উঠেছে তাদের নদী পারাপারের একমাত্র ভরসা।
বর্তমানে নিজেদের অর্থায়নে নির্মিত একটি বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, নারী, শিশু, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর তীব্র স্রোতে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে। অনেক সময় স্রোতের তোড়ে সাঁকো ভেঙে গেলে বন্ধ হয়ে যায় সরাসরি যোগাযোগ। তখন নদী পারাপারে বিকল্প পথে ঘুরে যেতে হয় প্রায় এক ঘণ্টার পথ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পশ্চিম ভাদেশ্বরের হাবিব মাস্টারের বাড়ির পাশে করাঙ্গী নদীর উপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি দীর্ঘ সাঁকো। নদীর দুই পাড়ে বাঁশের খুঁটি পুঁতে কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে এটি। কোথাও বাঁশের সংযোগ দুর্বল, কোথাও আবার সাঁকোর কাঠামো নড়বড়ে। নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। অথচ প্রতিদিন বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন স্থানীয়রা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


