চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রিভার রান প্রতিযোগিতা

সংবাদ থেকে
নদী,প্রকৃতি ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চাঁদপুর রিভার রান’ প্রতিযোগিতা । শুক্রবার ১৩ নভেম্বর সকালে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা দু’শতাধিক রানার অংশ নেন ।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি।
প্রতিযোগিতাটি ৫ কি.মি.ও ১০ কি.মি.এ দু’ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় । নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে সকাল থেকেই প্রতিযোগীরা মোলহেড এলাকায় জড়ো হন। পরে দৌড় শুরু হলে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নদীর পাড়ের মনোরম পরিবেশ। প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রানাররা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


