খালিয়াজুরীতে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সংবাদ থেকে
নেত্রকোণার খালিয়াজুরীতে বর্তমান সরকার পতন ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মশাল মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১২১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাতে খালিয়াজুরী থানায় মামলাটি রেকর্ড করা হয় এবং এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উক্ত মামলায় নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





