১৪ নভেম্বর ২০২৬, ০০:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ভারতে ফের ৫ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েক

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ ইসলামি আলোচক জাকির নায়েককে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। শুধু জাকির নায়েককে নয়, তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপরও নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে। শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফ-এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে জাকিরের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার। অনেকদিন ধরেই তাকে খুঁজছে ইডি ও এনআইএ’র মতো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তার বিরুদ্ধে তহবিল তছরুপের পাশাপাশি বেশকিছু অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার ভাষণ দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর