১৩ নভেম্বর ২০২৬, ২৩:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নেতানিয়াহুর অবস্থান থেকে সরে এলেন আইজেনকোট

সূত্র: Daily Probaha / আন্তর্জাতিক

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ ইরানে এই মুহূর্তে সামরিক হামলা চালানোর মতো জরুরি পরিস্থিতি নেই বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের মধ্যে অনুষ্ঠিত এক নিরাপত্তা বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। আইডিএফের মূল্যায়ন, ইরানে এমন কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়নি, যা তাৎক্ষণিক সামরিক অভিযানের যৌক্তিকতা প্রমাণ করে।

এর আগে নেতানিয়াহু শিগগিরই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তাদের ব্রিফিংয়ে তাৎক্ষণিক হামলার প্রয়োজন নেই বলে জানানো হয়। চ্যানেল ১৩ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা শুরু করলে তাতে ইসরায়েলেরও যোগ দেওয়া উচিত বলে বৈঠকে আলোচনা হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর