১৪ নভেম্বর ২০২৬, ০০:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

সূত্র: Daily Probaha / আন্তর্জাতিক

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহে থাকা বিশাল এক নীলকান্তমণি বসানো ব্রেসলেট বিক্রি হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলারে। নিলামে ব্রেসলেটটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ৪৯ লাখ ডলার।

প্রত্যাশিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে রাজপরিবারটির ঐতিহাসিক এই অলংকার। বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজিত নিলামে ব্রেসলেটটি বিক্রি হয়। অলংকারটির মাঝখানে রয়েছে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি।

এর চারপাশে জ্যামিতিক নকশায় হীরা বসানো হয়েছে। ব্রেসলেটটি তৈরি করেছে বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে। নিলামের আগে ব্রেসলেটটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর