১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করলো পুলিশ

সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া ষাটোর্ধ্ব এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে পুলিশ। পরবর্তীতে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

মারা যাওয়া নারীর নাম মোছা. রাজিয়া খাতুন (৬০)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের তমিজ উদ্দিন ও সখিনা খাতুন দম্পতির মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর দিবাগত রাতের কোনো এক সময়ে তিতপল্লা কামাখান বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ির বারান্দায় ওই নারী মারা যান। খবর পেয়ে জামালপুর সদর থানাধীন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নূর মোহাম্মদ খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশের তৎপরতা ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাতপরিচয় ওই নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর