১৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ

সূত্র: Sarabangla / আন্তর্জাতিক

সংবাদ থেকে

তুরস্ক: কপ৩১ সম্মেলনে ‘অ্যাম্বিশন অন মেলটিং আইস’ (অ্যামি)-এর উদ্যোগে ২৬তম দেশ হিসেবে বাংলাদেশ যোগ দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ এ উদ্যোগে অংশ নিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) কপ৩১ সম্মেলন ভেন্যুতে বাংলাদেশ সরকারের পক্ষে এ উদ্যোগে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে সই করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় অ্যামি সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘হিমবাহের বরফ গলন রোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর