স্ত্রীর করা মামলায় বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

সংবাদ থেকে
স্ত্রীর করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তারের পর তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে সাতকানিয়া থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণসংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




