১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৪ নং বারগাঁও ইউনিয়নের মুকিল্লায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনের পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা। প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের তালিকা নিশ্চিত করতে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবু, হেলাল উদ্দিন, যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন,বেলাল হোসেন, মোঃ শাহজান,আব্দুল মান্নান লিটন, মাহফুজুর রহমান ফরহাদ ও মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর