১৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পেলে নভেম্বরেই এই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। তবে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ সরবরাহে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা কিংবা আকস্মিক সংকট না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ গ্রিডে সরবরাহের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

সূত্রগুলো জানায়, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফলভাবে এগোচ্ছে এবং বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ের প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নভেম্বরেই গ্রিডে দেওয়া সম্ভব হতে পারে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর