চসিক নির্বাচনে লড়তে তারেক রহমানের ‘সবুজ সংকেত’ পেয়েছেন প্রশাসক শাহাদাত!

সংবাদ থেকে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে মেয়র নির্বাচনে মনোযোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তারেক রহমান দেশে ফেরার আগে লন্ডনে তাদের মধ্যে হওয়া একান্ত আলোচনায় এ নির্দেশনা পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন চসিক প্রশাসক। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, তারেক রহমানের কাছ থেকে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সংকেত পেয়েছেন।
সাক্ষাৎকারে শাহাদাত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসার আগে লন্ডনে আমার সঙ্গে কথা হয়েছে। তিনি নিজে আমাকে বলেছেন, আপনাকে মেয়র নির্বাচন করতে হবে। সে কারণে এবার জাতীয় সংসদ নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা না করলে ভালো হবে। সামনে যারা জাতীয় সংসদ নির্বাচন করবেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেন। মেয়র নির্বাচনের প্রস্তুতি নেন।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





