মেহেরপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু, চিকিৎসক-নার্সের অবহেলার অভিযোগ
সূত্র: Meherpur Pratidin / স্বাস্থ্য

সংবাদ থেকে
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার সন্ধ্যায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় খালেদা খাতুন নামে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, খালেদা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের বারবার ডাকা হয়। কিন্তু কেউ সময়মতো রোগীকে দেখতে আসেননি। প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্বজনরা।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



