মিয়ানমার থেকে চোরাই পথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২
সূত্র: Suprobhat Bangladesh / অপরাধ

সংবাদ থেকে
মিয়ানমার থেকে চোরাই পথে দেশে আনা হচ্ছিল ৮০টি টিয়াপাখি। তবে চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ধরা পড়েছে চালানটি। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে পাকা সড়ক থেকে টিয়াপাখিগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



