১৬ নভেম্বর ২০২৬, ২১:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

স্থগিত মজুরি বোর্ডের সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

সূত্র: Dhaka News24 / অর্থনীতি

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়েছে। এ সভায় মালিকপক্ষের নিম্নতম মজুরি প্রস্তাবনা দাখিলের কথা ছিল। প্রস্তাবনা উপস্থাপনের জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল।

সোমবার (১৬ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের সভাটি স্থগিত করা হয়েছে। মালিকপক্ষ আশা করছে, এ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর