১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অস্তিত্ব সংকটে খুলনার উপকূলবাসী : সমন্বিত পদক্ষেপ নিন

সূত্র: Daily Probaha / মতামত ও সম্পাদকীয়

সংবাদ থেকে

খুলনার উপকূলবাসীর সমস্যার অন্ত নেই। দিন দিন লবণাক্ততা বেড়ে কৃষিজমি কমে আসছে, সুপেয় পানির তীব্র সংকট, এর মধ্যে বেড়িবাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিনই আতঙ্কে থাকতে হয়। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ১৯ বছর আগে আঘাত হেনেছিল, সেই ক্ষত এখনো রয়ে গেছে।

বাস্তবতা হচ্ছে, সেখানকার মানুষকে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে হয়। সাতক্ষীরা ও বাগেরহাটে লবণাক্ততা বিষয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালে উপকূলীয় সমীক্ষা এলাকার মূল্যায়ন করা ১৭ লাখ তিন হাজার হেক্টর চাষযোগ্য জমির মধ্যে প্রায় ১১ লাখ ৫৬ হাজার হেক্টর বা ৬৭.৯ শতাংশ জমি লবণাক্ত।

২০০৯ সালে এই পরিসংখ্যান ছিল ১০ লাখ ৫৬ হাজার হেক্টর। অর্থাৎ ১৫ বছরে লবণাক্ত চাষযোগ্য জমির পরিমাণ প্রায় ৯৯ হাজার ৮০০ হেক্টর বা ৯.৪ শতাংশ বেড়েছে। চলতি বছরের ২৮ জুলাই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অতিরিক্ত লবণাক্ততার কারণে অনেক জাতের ধানের ফলন কম হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর