১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

সূত্র: Habiganj Express / প্রযুক্তি

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা চালু করেছে ৫৫ বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের দুর্গম এলাকা বাল্লা, দুধপাতিল, নিউ বাল্লা আইসিপি, গুইবিল ও চিমটিবিলে দূরনিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও সোলার লাইট স্থাপন করা হয়েছে।

এর ফলে এসব এলাকা ২৪ ঘণ্টা নজরদারির আওতায় এসেছে। মানব পাচার, গরু চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার নজরদারি সক্ষমতা বাড়িয়েছে। মানব পাচার, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর