শহরে ‘ডেভিল হান্ট’ অভিযান ॥ আ.লীগ নেতা গ্রেফতার
সূত্র: Habiganj Express / অপরাধ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযানে মোঃ আজিজুর রহমান খান (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুর রহমান খান হবিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি হবিগঞ্জ সদর উপজেলার যশোর আব্দা গ্রামের মৃত মোস্তফা খানের ছেলে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মূল প্রতিবেদন: Habiganj Express
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


