চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, দক্ষিণ-পূর্ব এশিয়ার পুঁজিবাজারে ধস

সংবাদ থেকে
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে অঞ্চলটির ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সেন্টার শিল্প চাপে পড়েছে। এর প্রভাবে মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন প্রযুক্তি ও ডেটা সেন্টার-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে কমেছে।
নতুন মার্কিন নিয়মে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে উন্নত প্রযুক্তির চিপ সরবরাহ সীমিত করা হয়েছে। এসব দেশের কিছু চীনা প্রতিষ্ঠান এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা পেতে ব্যবহার করে আসছিল। পাশাপাশি চীনে সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা সরবরাহকারী বিদেশি ডেটা সেন্টারগুলোর ওপরও নতুন শর্ত আরোপ করা হয়েছে।
নতুন বিধিনিষেধের প্রভাবে মালয়েশিয়ার ওয়াইটিএল পাওয়ারের শেয়ারের দর প্রায় ১০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়াইটিএল করপোরেশনের শেয়ার কমেছে ৮ শতাংশ। চিপ শিল্পে সেবা দেওয়া ফ্রন্টকেনের শেয়ারের দর কমেছে ৪ শতাংশ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



