দর্শনায় দাঁড়ানো তেলবাহী ট্রেনে ডাকাতি, দুই চালককে কুপিয়ে জখম

সংবাদ থেকে
চুয়াডাঙ্গা- দর্শনা জংশনের অদূরে দাঁড়ানো একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছাকাছি দুধপাথিলা মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি খালি বিটিও (BTO) ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগি ফার্ম সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এই সুযোগে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




