খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২

সংবাদ থেকে
খাতুনগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে বিএনপির এক নেতার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীদের ধাওয়ায় দুজনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের কোতোয়ালী থানার অধীন খাতুনগঞ্জের মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল খাতুনগঞ্জ এলাকায় আসে। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে ঢুকে পড়েন। সেখানে তাঁরা ভাঙচুর চালান। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







