সড়ক দুর্ঘটনায় আহত নেতাকে দেখতে হাসপাতালে মাখন
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য শামছুর রহমান সুমন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান ৭নং বাক্তা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুল হক মাখন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তিনি চিকিৎসাধীন শামছুর রহমান সুমনকে দেখতে যান।
হাসপাতালে গিয়ে অধ্যক্ষ ফজলুল হক মাখন চিকিৎসাধীন শামছুর রহমান সুমনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি তিনি শামছুর রহমান সুমনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



